মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ডেউয়ে লকডাউনের মধ্যে ১৫ হাজার মানুষকে বিনামূল্যে সেবা দেওয়ার কথা জানিয়েছে যুবলীগের 'টেলিমেডিসিন সেবা টিম'। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবলীগের এই টেলিমেডিসিন টিম দিনরাত নিরলসভাবে কাজ করে গেছে। “এই দুর্যোগ ও মহামারীর সময় যদি আমরা মানুষের পাশে না দাঁড়াতে পারি, আর কখন দাঁড়াব? এই অনুভূতি আর চেতনা থেকেই যুবলীগের চিকিৎসকরা দিনরাত মানুষকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।” যুবলীগের কমিটিতেই প্রায় ১৫ জন ‘প্রতিষ্ঠিত’ ডাক্তার আছেন এবং তাদের নেতৃত্বেই এ সেবা চলছে জানিয়ে সংগঠনের চেয়ারম্যান বলেন, “আমরা গত বছরও স্বাস্থ্যসেবা দিয়েছি, এবছরও সেটার পুনরাবৃত্তি করছি। এবছর আমরা অলরেডি ১৫ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা দিতে পেরেছি।” চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উদ্যোগে গত ৫ এপ্রিল শতাধিক চিকিৎসককে নিয়ে যুবলীগের এই টেলিমেডিসিন টিম কাজ শুরু করে। নিখিল বলেন, “ঘরে বসেই যেন মানুষ চিকিৎসকের পরামর্শ নিতে পারে, সেজন্য টেলিমেডিসিন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ কিছুটা উপকার পেলেই আমরা সার্থক।” এই সেবা কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে আছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী। সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ফরিদ রায়হান, উপ-স্বাস্থ্য সম্পাদক মাহফুজার রহমান উজ্জ্বলসহ কয়েকজন। হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস সংক্রান্ত চিকিৎসা পরামর্শের পাশাপাশি মা ও শিশু, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যার বিষয়ে মানুষকে পরামর্শ ও সেবা দিচ্ছেন তাদের চিকিৎসক দল। “বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, আর যেসব জায়গায় লকডাউনের কারণে মানুষ ঘরের কাছের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিল, যুবলীগের এই টেলিমেডিসিন টিমের সেবার কারণে তারাও হাতের নাগালে চিকিৎসা পরামর্শ পেয়েছেন।” সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...