রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : গতকাল ( সোমবার ) রাতে সিরাজগঞ্জের বাঘাবাড়ীস্থ মিল্কভিটা কারখানার ভিআইপি রেষ্ট হাউজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের যে স্থানে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই স্থানকে ‘বঙ্গবন্ধু জাতীয় মঞ্চ’ হিসেবে ঘোষণা ও সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও বঙ্গবন্ধুর নামে যাদুঘর নির্মাণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর প্রধানমন্ত্রীর চাচা, মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর হাতে স্মারকলিপি তুলে দিয়েছেন জাতীয় রেসকোর্স সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সভাপতি, সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক ও সাধারণ সম্পাদক, সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ। তারা যৌথভাবে এ সময় জানান, ‌‌‌বঙ্গবন্ধু জাতির পিতা। তিনি স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতা ঘোষণা না করলে দেশ স্বাধীন হতো না। তাই রেসকোর্স ময়দনের যে স্থানে দাঁড়িয়ে তিনি ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেই স্থানকে ‘বঙ্গবন্ধু জাতীয় মঞ্চ’ হিসেবে ঘোষণা ও সেখানে বঙ্গবন্ধুর স্বর্ণখচিত ভাস্কর্য নির্মাণ করা হোক। এগুলো নির্মাণ হলে বাঙালি জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম আজীবন মুক্তিযুদ্ধের রেসকোর্স মায়দানের ঐতিহাসিক ঘটনা সর্ম্পকে জানতে পারবে, মুজিবীয় জেতনায় উজ্জীবিত হতে পারবে। ইতিমধ্যেই দাবিটি বাস্তবায়নে ইতিপূর্বে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ আ.লীগের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে বলেও জানান ।'

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...