মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
রায়গঞ্জ প্রতিনিধি:  রায়গঞ্জ উপজেলার সিমলা গ্রামে সাবেক এক প্রধান শিক্ষকের বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। পেট্রলবোমায় সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহার বাড়ির একটি ঘর পুড়ে যায়। এ ঘটনায় ঘরসহ অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করেছে। এলাকাবাসীরা জানান, শনিবার ভোর রাতে দিকে সন্ত্রাসীরা এই শিক্ষকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর দাবি শিক্ষক বিজয় কুমার সাহার প্রাণনাশের উদ্দেশ্যেই এই বোমা হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে রায়গঞ্জ থানার এসআই কংকন কুমার জানান, ঘটনাস্থল থেকে একটি পেট্রলবোমা সহ আলামত জব্দ করা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...