সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্ডার ভোল্লাবাড়ি গ্রামে যৌতুকের দাবীতে গৃহবধূ শারমিন আক্তারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সে ওই গ্রামের ওবায়দুলের স্ত্রী। এ ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে। রায়গঞ্জ থানার ওসি শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের ওবায়দুলের সাথে দেড় বছর আগে একই এলাকার চান্দাইকোনা গ্রামের সাঈদের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। এ বিয়ের আগেও ওবায়দুল দুটি বিয়ে করেছিল। তাদেরকেও বিভিন্ন সময় যৌতুকের দাবিতে নির্যাতন করে তাড়িয়ে দেয়া হয়। ৩য় বিয়ের পর থেকে স্বামী ওবায়দুল ও তার পরিবারের লোকজন নানা অযুহাতে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করতে থাকে। স্ত্রী নির্যাতনের বিষয়ে এলাকায় একাধিক সালিশ বৈঠক করা হয়। এরপরেও ওই নিষ্ঠুর স্বামীর হাত থেকে মুক্তি পায়নি শারমিন। গত বৃহস্পতিবার রাতে স্বামী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে ঘাড় মটকিয়ে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...