মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি ভিপি আইনুল হক (৪৮)-কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রওশন আলী জানান, গ্রেফতারকৃত আইনুল হক সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ীতে খালেদা জিয়ার জনসভা চলাকালে ট্রেনপোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।  এদিকে, ভিপি আইনুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি মিটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ডেকে নিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...