রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরলেও এখনও বিচার পাননি ভুক্তভোগী। ঘটনার বিবরণে জানা যায়, মধ্য রমজানে ধানগড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য আবুদিয়া গ্রামের মোঃ আব্দুল কাদের মেম্বার দৃষ্টিপ্রতিবন্ধি আনোয়ারকে সামান্য কথা কাটির এক পর্যায়ে বেধরক মারধর করে। বিষয়টি জানাজানি হলে তৎক্ষনাৎ এলাকাবাসী প্রতিবাদ জানান এবং এর সুষ্ট বিচার দাবীতে সোচ্চার হন। ইতি মধ্যেই দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেন ও তার পরিবার বাদী হয়ে এর উপযুক্ত বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুর রহমান এর কাছে একটি দরখাস্ত দাখিল করেছে। পিতা হাসান আলী বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধীকে মারধর করে শপথ ভঙ্গ করেছেন কিনা সেটা দেখা ও আমার ছেলেকে মারধরের বিচার চেয়ে দরখাস্ত দিলেও আজও কোন বিচার পাচ্ছিনা। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, আব্দুল কাদের মেম্বার মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করার নজির আছে এবং তার বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগও আছে তার নামে গ্রামবাসী এর বিচার প্রত্যাশা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখার জন্য রায়গঞ্জ অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামকে দায়িত্ব দিলে তিনি ঘটনার তদন্ত করার জন্য ঐ গ্রামে প্রতিনিধি পাঠান। ঘটনার তদন্ত হলেও বিষয়টি এখনও কোন সুরাহা হয়নি বলে জানান ভুক্তভোগীর বাবা হাসান আলী।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...