বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার সময় আরও দুই ঘন্টা বেড়েছে। এখন সকাল ৬টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা এই দোকানগুলো খোলা রাখা যাবে। এছাড়া হোটেল এবং রেস্তোরায় আজ মঙ্গলবার থেকে ইফতারি বিক্রি করা যাবে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আগে নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার সময় দুপুর দুইটা পর্যন্ত বেধে দেওয়া হয়েছিলো। এখন মানুষের কেনাকাটার সুবিধার্তে দুই ঘন্টা বাড়ানো হয়েছে। তিনি বলেন, জরুরি সেবা এই নির্দেশের আওতায় আসবে না। এছাড়া স্বীকৃত কাঁচা বাজার ও সুপার শপসগুলো আগের নিয়ম অনুযায়ী সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। পুলিশ বলছে, রাজধানীতে ফুটপাতে কোনো ধরনের ইফতার বিক্রি করা যাবে না। তবে ‌‌‌প্রতিষ্ঠিত রেস্তোরাঁ বা রেষ্টুরেন্ট আজ মঙ্গলবার থেকে ইফতারি তৈরি ও বিক্রি করতে পারবে। ইফতার সামগ্রী বিক্রির সময় ক্রেতা-বিক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেউ রেষ্টুরেন্টে বসে ইফতারি খেতে পারবে না। কিনে সেখান থেকে চলে আসতে হবে। উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, যেসব রেষ্টুরেন্টের স্থায়ী স্থাপনা আছে, পরিবেশ পরিচ্ছন্ন, সেগুলোই ইফতারি বিক্রি করতে পারবে। অস্থায়ী ভিত্তিতে দোকান বসিয়ে ইফতারি বিক্রি করা যাবে না। Source: Prothom Alo

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!