বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Bogra Pic-04jpg

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে পানি উন্নয়ন বোর্ডের দ্বায়িত্বহীনতার কারণে যমুনা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বাজার, বসতবাড়ী ও আবাদী জমি। যমুনা নদীর অব্যাহত ভাঙ্গনে গত বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকীর মুখে পড়েছে। যে কোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে নদী পাড়ের হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজনের দ্বায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে নদী ভাঙ্গন ঠেকানো যাচ্ছে না। নদীতে যে পরিমান বালি ভর্তি জিও ব্যাগ ফেলানো দরকার তা না ফেলে লোক দেখানো কাজ করা হচ্ছে। তাছাড়াও রৌহাদহ বাজারের পিছনে যে বালির বাঁধ দেওয়া হচ্ছে তা কোন কাজেই আসবে না। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যেকোন সময় ঐ বালির বাধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। এজন্য তারা আতঙ্কের মধ্যে রয়েছে। সরজমিনে দেখা যায়, প্রতিদিন ৩০/৪০ মিটার এলাকা যমুনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙ্গন অব্যাহত থাকলে আরও নতুন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। গত কয়েকদিনে চিলাপাড়া, কর্ণিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা ও রৌহাদহ বাজার সহ ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চন্দনবাইশা ইউনিয়নের ১৫শ, কামালপুর ইউপির রৌহাদহ গ্রামে ২৫০টি পরিবারের বসতভিটা, আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সহায়সম্বল ভিটামাটি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে। তারা নতুন করে কোথায় বসতবাড়ী ওঠাবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। কামালপুর ইউপি চেয়ারম্যান সাবেক অধ্যক্ষ মোখলেছার রহমান জানান, যমুনা নদী ভাঙ্গনে তার ইউনিয়নের ২শ ৫০ টি পরিবার গৃহহারা হয়ে পড়েছে। তারা জায়গার অভাবে নতুন করে বসতবাড়ী তৈরি করতে না পেরে মানবেতর জীবন-যাপন করছে। তিনি নদী ভাঙ্গন রোধে স্থায়ী প্রতিরক্ষা মূলক কাজ করার জন্য সরকারের কাছে দাবী জানান। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোন সাড়া পাওয়া যায় নি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...