সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ সংলগ্ন যমুনা নদী থেকে শিশু ও দুই নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের পরিচয় পাওয়া যায়নি। নাক-মুখ উপজাতিদের মত। এরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এনায়েতপুর স্পারের পূর্ব-দক্ষিণ পাশে বড় দুটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ বস্তা দুটি উদ্ধার করে বাঁধের উপর খুললে একেক করে অজ্ঞাত তিনটি লাশ বেরিয়ে আসে। এদের একজন পাঁচ বছরের শিশু, আরেক জন ৩৫ এবং অন্যজন ৫০ বছর বয়স্ক। এদের গলায় রশি পেচানো ছিল। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, পরিকল্পিতভাবে এদেরকে শ্বাসরোধ করে হত্যার পর লাশগুলো বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Source: facebook.com/Sirajganj24
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
পড়াশোনা
করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা
আন্তর্জাতিক
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'
শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
রাজনীতি
‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু
শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...
