বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হয়েছেন ইঞ্জিনচালিত নৌকাটির অন্তত ৩০ যাত্রী। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ১টার দিকে জেলার এনোয়েতপুরের স্থল ইউনিয়নের যমুনা নদীতে ঘটনাটি ঘটে। নৌকাটির বেশিরভাগ যাত্রীই ধানকাটা শ্রমিক ছিলেন। তারা টাঙ্গাইলের করোটিয়ায় যাচ্ছিলেন বলে জানা গেছে।
উদ্ধারকৃত লাশের মধ্যে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের অধিবাসী ধানকাটার শ্রমিক পাষান আলী (৬৫) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সূবর্ণতলী গ্রামের আবদুল মজিদের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি শেখ কামালের (৪০) নাম জানা গেছে। শিশুটি অজ্ঞাত পরিচয়ের। তার মা-বাবাও নৌকা ডুবিতে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, প্রবল বাতাস ও বড় ঢেউয়ের ধাক্কায় যাত্রীবাহি নৌকাটি হঠাৎ ডুবে যায়। এতে ঘটনাস্থলে তিন বছরের বয়সী এক শিশুসহ কমপক্ষে ২ জন মারা যান। নিখোঁজ হন আরো ৩০ জন যাত্রী। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুন নূর স্থানীয় সাংবাদিকদের জানান, দুপুর একটার দিকে এনায়েতপুর থানার নিকটবর্তী ঘাট থেকে যাত্রীবাহী শ্যালো ইঞ্জিন চালিত নৌকাটি ছেড়ে যায়। নৌকাটির বেশিরভাগ যাত্রীই ধান কাটা শ্রমিক ছিলেন। তাদের টাঙ্গাইলের করোটিয়ায় যাওয়ার কথা। দুপুর পৌনে ২টার দিকে নৌকাটি দুর্ঘটনাস্থলে পৌঁছলে প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে। তিনি আরও জানান, নৌকার মাঝি ইব্রাহীম হোসেন সাঁতরে উঠতে সক্ষম হলেও নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০ যাত্রী নিখোঁজ রয়েছেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানান এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুত আহম্মেদ জানান, নৌকাডুবির ঘটনায় দু’জন নিহত এবং বেশ কজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। চৌহালী থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, নৌকার ৩৫-৪০ জন যাত্রীকে উদ্ধার করে স্থলচর বাজারে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ কাজ করছে। উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে প্রশাসন আরোপিত লকডাউন উপেক্ষা করে চৌহালীর বেশ কিছু এলাকা থেকে অবৈধ ইঞ্জিনচালিত নৌকায় ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করে আসেছে একটি চক্র। পুলিশের চোখ এসব নৌকায় করে প্রতিদিনই শত শত মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...