রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক গেজেট ভূক্ত ৩৩ জন ও মুক্তিযোদ্ধা হিসেবে অনলাইনে নতুন আবেদনকারী মুক্তিযোদ্ধা নন সব মিলিয়ে এমন ১’শ ৭৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় দৈনিক সমকাল প্রতিনিধি ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার বার্তা সম্পাদক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই হামিদুল হক হিরো যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধার তালিকা থেকে অবশেষে বাদ পড়েছেন। প্রকাশিত তালিকা সূত্রে জানা গেছে, শাহজাদপুর গ্রামের মো : আবু তালেব মিয়ার ছেলে মো: হালিমুল হক মিরু (জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং- ০৭০৪৩১৩৪৫৫০), গেজেট নং- ২৯৪৩, তারিখ : ০৪/১০/২০১৩ খ্রিষ্টাব্দ, জন্ম সনদের বয়স- ০১/০১/১৯৫৫ খ্রিষ্টাব্দ, জাতীয় পরিচয়পত্রের বয়স- ০১/০১/১৯৫৯ খ্রিষ্টাব্দ- মুক্তিযোদ্ধা নন। অন্যদিকে, মেয়র মিরুর ভাই হামিদুল হক হিরো ( জামুকা প্রেরিত তালিকার ক্রমিক নং- ০৭০৪১৪৫৪৮), গেজেট নং-২৯৪৮, তারিখ : ০৪/১০/২০১৩ খ্রি. মুক্তিযোদ্ধা নন । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...