মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
করোনা থাবায় হুমকির মুখে সিরাজগঞ্জের পোলট্রিশিল্প। উৎপাদন বেশি আর চাহিদা কম থাকায় লোকসানে খামারিরা। মুরগি ও ডিমের দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। প্রতিটি ডিমের দাম আগে যেখানে ছিল সাড়ে ৭ টাকা সেটা এখন সাড়ে ৫ টাকা। অথচ একটা ডিমের উৎপাদন খরচ ৫ টাকার ওপরে। সেই সঙ্গে পরিবহনের অসুবিধার কারণে লোকসান গুনছেন খামারিরা। এ অবস্থা চলতে থাকলে দুরবস্থার মুখে পড়তে হবে তাদের। অবস্থার উন্নতির জন্য সরকারি সহায়তার কথা বলছেন খামারিরা। সিরাজগঞ্জ প্রাণী সম্পদ বিভাগ ও পোলট্রি মালিক সমিতি জানায়, জেলার ৮০র দশকের শুরুতে পোলট্রিশিল্পের বিকাশ ঘটতে শুরু করে। ১৯৯৬ সালে তা ব্যাপক আকারে বিস্তার লাভ করে। শিক্ষিত কর্মহীনরা স্বল্প পুঁজি নিয়ে স্বপ্ন দেখে আত্মকর্মসংস্থানের। নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখানে গড়ে উঠে প্রায় ৫ হাজার পোলট্রি খামার। ২০০৭ সালের বন্যা এবং ২০১২ সালে বার্ড ফ্লুতে বন্ধ হয়ে যায় অর্ধেক খামার। বর্তমানে জেলায় প্রায় আড়াই হাজার ব্রয়লার ও লেয়ার মুরগির খামার রয়েছে। আর হাঁসের খামার রয়েছে ১২১০টি। এসব হাঁস-মুরগির খামার থেকে বছরে ৩০ কোটি ডিম ও ২ লাখ মেট্রিক টন মাংস উৎপাদন হয়ে থাকে, যা দেশে আমিষের চাহিদা মেটাতে বড় ধরনের ভূমিকা রাখে। প্রধানমন্ত্রীর পদকপ্রাপ্ত সফল খামারি মাহফুজ-উর-রহমান জানান, করোনাকালে লোকসানে পড়েছেন। ডিম ও মুরগি বিক্রি করতে পারছেন না। ডিমের ব্যাপারী আগে যেখানে ১০ হাজার ডিম নিত এখন ৫ হাজার ডিম নিচ্ছে। সিরাজগঞ্জ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের একশত ডিম বিক্রি করতাম ৭৫০ টাকায়। এখন সেই ডিম বিক্রি করতে হচ্ছে ৪৮০ টাকায়। তার পরও বিক্রি কম হওয়ায় অধিাকাংশ ডিম ঘরে পচে যাচ্ছে। উৎপাদন খরচও উঠছে না। জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান ভূইয়া বলেন, করোনার কারণে অধিকাংশ এলাকা লকডাউনে। ফলে খামারিরা ডিম বিক্রির জন্য বাজার পাচ্ছেন না। কারণ ভোক্তা কমে গেছে। বাজার বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে পাইকারও ডিম নিচ্ছেন না। সরবরাহের পথগুলো বন্ধ রয়েছে। এ জন্য ডিম নিয়ে সমস্যা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে বাজার সচল রাখার চেষ্টা করছি।   Source: DainikAmaderShomoy.com

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...