বিনোদন ডেস্ক :: মনে আছে তো বলিউডের মুন্না ভাই আর তাঁর সাথি সার্কিটকে কথা। পরপর দুটি সিরিজে যাদের জুটি দর্শক মাঝে একেবারে হিট। এবারের ‘মুন্নাভাই’ সিরিজে হতে চলেছে সেই জুটিরই রদবদল। সার্টিকের ভূমিকা থেকে বাদ গেলেন আরশাদ ওয়ারশি। শোনা যাচ্ছে ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজে সার্কিটের চরিত্রে অভিনয় করবেন আমির খানক। শুধু সার্কিটই নয় বাদ পড়েছেন পরিচালকও। ‘মুন্নাভাই’-এর তৃতীয় সিরিজের পরিচালক এবার সুভাষ কাপুর। আগের দুটি সিরিজের পরিচালক ছিল রাজকুমার হিরানী।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয় নি। তবে জানা গিয়েছে ‘পিকে’ সিনেমায় আমিরের কাজে মুগ্ধ হয়ে প্রযোজক বিধু বিনোদ চোপড়া তাঁকে ‘মুন্নাভাই’ সিরিজে নিতে চাইছেন। তবে আমিরের তরফ থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।
২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। এই ছবির বিপুল জনপ্রিয়তা পাওয়ায় তিন বছর বাদে তৈরি হয় এর সিকুয়েল ‘লাগে রাও মু্ন্নাভাই’। যা আরও বেশি সাফল্য পায়। তারপর ২০১১ সালে ‘মুন্নভাই’ সিরিজের তৃতীয় পার্টটি তৈরির পরিকল্পনা শুরু হয়, নাম দেওয়া হয় ‘মুন্না চলে দিল্লী’। তবে মুন্না ভাই সঞ্জয় দত্তের জেলে থাকায় আপাতত বন্ধ আছে এই ছবির শুটিং।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,... শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র... নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অপরাধ
শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ
