মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির,বিশেষ প্রদিবেদক, শাহজাদপুর : আজ (সোমবার) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র চাচা শেখ নাদির হোসেন লিপু স্বস্ত্রীক দেশের দুগ্ধশিল্পের রাজধানী ও কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী বাথান এলাকা পরিদর্শণ করেছেন। সকালে মিল্কভিটা'র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু স্বস্ত্রীক শাহজাদপুর এসে পৌঁছালে মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও তারুণ্যদীপ্ত যুবলীগ নেতা রাজীব শেখ শত শত মোটর সাইকেল শোভাযাত্রা ও সহস্রাধিক দলীয় নেতাকর্মী, সমর্থক ও সমবায়ীদের নিয়ে মিল্কভিটা'র বাঘাবাড়ী কারখানায় চেয়ারম্যানকে স্বস্ত্রীক নিয়ে যান এবং কোর্ডায়াল রিসিপশান প্রদান করেন। দুপুরে স্বস্ত্রীক মিল্কভিটা'র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু রেশমবাড়ী বাথান এলাকা পরিদর্শণ গেলে সেখানে ধলাই কেন্দ্রীয় সমিতির পক্ষ থেকে মিল্কভিটা'র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু ও তার সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানাকে উষ্ণ সংবর্ধণা প্রদান করা হয়। ধলাই কেন্দ্রীয় সমিতির সভাপতি ও মিল্কভিটা'র পরিচালক আব্দুস সামাদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধণা সভায় প্রধান অতিথি ছিলেন, মিল্কভিটা'র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন, মিল্কভিটা'র চেয়ারম্যানের সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানা, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর চৌকি আদালতের যুগ্ম-জেলা ও দায়রা জজ মোঃ তসলিম আরিফ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক, সিনিয়র সহকারী জজ তোফাজ্জ্বল হক মৃধা, স্পেশাল পিপি (নারী ও শিশু) ও স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক মামুনর রশীদ লিয়াকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তারুণ্যদীপ্ত যুবলীগ নেতা রাজীব শেখ প্রমূখ। সংবর্ধণা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বাথান এলাকা পরিদর্শনকালে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সমবায়ীদের খোঁজ খবর নেন। এক প্রশ্নের জবাবে মিল্কভিটা'র চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এ প্রতিনিধিকে বলেন,"জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া দেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটাকে ইতিমধ্যেই আমরা লাভজনক প্রতিষ্ঠানে উপনীত করতে সক্ষম হয়েছি। মিল্কভিটার পণ্য বাজারের সেরা ব্রান্ডের স্বীকৃতি লাভ করেছে।দেশের দুগ্ধশিল্পের উন্নয়নে ও সমবায়ী গো-খামারীদের ভাগ্যোন্নয়ণে বহুমূখী পরিকল্পনা গ্রহন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। আর শাহজাদপুরবাসী অভূতপূর্ব যে সংবর্ধনা দিলেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। "

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...

বিশ্বকাপ ২০১৮ দল পরিচিতি; ধারাবাহিক পোস্ট ০১

আন্তর্জাতিক

বিশ্বকাপ ২০১৮ দল পরিচিতি; ধারাবাহিক পোস্ট ০১

[vc_row][vc_column][vc_custom_heading text="রাশিয়া ফুটবল দল"][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_column_text css...