রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, রাসেল সরকার, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : ‘সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সতর্কতার সাথে চলাচল করতে হবে। মাদক, জঙ্গিবাদ পরিবার, সমাজ তথা দেশের জন্য মারাত্বক হুমকিস্বরূপ। মাদক ও জঙ্গিবাদ রোধে পরিবারে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে সচেতন থেকে বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মনযোগ দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় তোমাদের আত্মনিয়োগ করতে হবে। আগামী দিনের ভবিষ্যত তোমরাই। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সচেতনতার বিকল্প নাই।’ আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়, বাঘাবাড়ী ফাজিল মাদরাসা ও বাঘাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে অনুষ্ঠিত অবহিতকরণ সভার প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম রাকিবুল হুদা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, প্রধান শিক্ষক আজমত আলী প্রমূখ। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, দুর্নীতি প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে অনুষ্ঠিত উক্ত অবহিতকরণ সভায় শতশত শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...