চন্দন কুমার আচার্য, উল্লাপাড়া প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে শনিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্ত্বরে অটোরিক্সা মালিক ও চালকেরা এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। সিরাজগঞ্জ জেলা অটোরিক্সা, টেম্পু ও মিশুক মালিক সমিতি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুল কালাম আজাদের নেতৃত্বে বেলা ১১টায় উক্ত গোলচত্ত্বর থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-বগুড়া ও ঢাকা-রাজশাহী মহাসড়কের কিছু অংশ ঘুরে আবার গোলচত্ত্বরে এসে শেষ হয়। এখানে আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সংগঠনের উপদেষ্টা হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, আনিছুর রহমান, ফরিদুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মহাসড়কে অবৈধ নছিমন, করিমন চলাচল বন্ধ করা এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মহাসড়কে অটোরিক্সা চলাচল বন্ধের নির্দেশ প্রত্যাহার না করে নিলে ১ আগষ্ট উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত হাটিকুমরুলে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেবার ঘোষণা দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ হাটিকুমরুল হাইওয়ে থানা, সিরাজগঞ্জ সদর থানা ও সলঙ্গা থানা পুলিশের বিরুদ্ধে অটোরিক্সা থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেবার অভিযোগ করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
