শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নেপালের পর ভারতীয় ভূখণ্ড নিজেদের দাবি করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার প্রকাশিত নতুন মানচিত্রে জম্মু-কাশ্মির, লাদাখ ও স্যারক্রিক নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে ইসলামাবাদ। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। পাকিস্তানের নতুন মানচিত্রে জম্মু-কাশ্মির ও লাদাখকে ‘অবৈধভাবে ভারতের দখলে থাকা এলাকা’ বলে দেখানো হয়েছে। আগের মানচিত্রে ‘বিরোধপূর্ণ ভূখণ্ড’ উল্লেখ করা ছিল। এছাড়া গুজরাট সীমান্তে স্যারক্রিক (ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যকার জলরাশি) অঞ্চলটিকেও পাকিস্তানের অংশ হিসেবে দাবি করা হয়েছে। জম্মু-কাশ্মিরের মতো স্যারক্রিক নিয়ে নয়া দিল্লি ও ইসলামাবাদের বিবাদ নতুন নয়। প্রায় ৯৬ কিলোমিটারের ওই জলরাশি রান অব কচ্ছ থেকে শুরু হয়ে আরব সাগরে মিলিত হয়েছে। তেল, গ্যাস ও মাছের মতো প্রাকৃতিক সম্পদের দিক থেকে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়ই সেখানে একে অপরের জেলেদের আটক করে উভয় দেশই। খবরে বলা হয়েছে, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নতুন মানচিত্রকে অনুমোদন দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন মানচিত্রের বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের জনগণ ও সব বিরোধী দলের সহযোগিতা রয়েছে আমাদের সঙ্গে। জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ভারতীয় সিদ্ধান্তের বিরুদ্ধেই এই নতুন মানচিত্র প্রকাশ করেছি আমরা। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, মন্ত্রিসভা, বিরোধী দল ও কাশ্মিরের নেতৃত্ব নতুন মানচিত্র অনুমোদন দেওয়ায় পাকিস্তানের আজ এক ঐতিহাসিক দিন। ইমরান খান আরও বলেন, কাশ্মির পাকিস্তানের অংশ হবে এবং মানচিত্র সেই পথে প্রথম পদক্ষেপ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, নতুন মানচিত্রে দেখানো হয়েছে কাশ্মিরের সঙ্গে চীনের স্পষ্ট সীমান্ত রয়েছে। পাকিস্তানের এ পদক্ষেপকে ভারত ‘একটি অর্থহীন রাজনৈতিক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় গুজরাট রাজ্যের ভূখণ্ড ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মির ও লাদাখকে অসমর্থনযোগ্য দাবি করা অর্থহীন রাজনৈতিক কর্মকাণ্ডের অনুশীলন। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিল করে অঞ্চলটিকে দুই ভাগ করে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করে দিল্লি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত...

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

স্বাস্থ্য

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সা...

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

অপরাধ

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

ডেস্ক নিউজঃ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ দৈ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়