বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল শুক্রবার সকালে শাহজাদপুর উপজেলার পৌর সদরের মণিরামপুর বাজার সড়কে ১ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্রাক্ষ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বাসদ নেতা এ্যাড. আনোয়ার হোসেন,পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ড, উপজেলা জাসদ সভাপতি শফিকুজ্জামান শফি,মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, হিন্দু নেতা শংকর ব্যানার্জী, রতন কুমার কর্মকার, বিপ্লব কুমার সরকার প্রমূখ। বক্তারা ব্রাক্ষ্মনবাড়িয়ায় বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রশাসন, ‘আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতা ও অবহেলার কারণে উগ্র মৌলবাদীরা এই ন্যাক্কার জনক ঘটনা ঘটাতে সাহস পেয়েছে। বক্তারা এ সময় নাসিমনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘর ভাংচুর, হামলা, লুটপাটের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান।

সম্পর্কিত সংবাদ

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

এনায়েতপুর

এনায়েতপুরে শিলাবৃষ্টির আঘাতে কৃষক নিহত

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চরে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে শাহজাহান আলী (৫২) নামের এক কৃষক ন...