মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সরকার আরিফ ইত্তেখারঃ পাবনা বেড়ায় আজ মঙ্গলবার সকাল ১০ দিকে দিনমজুর দুলাল ( ৩৫ ) ও শাজাহানের উপর হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি মাদকাশক্ত (হীরা)। এলাকা সূত্রে জানা যায় প্রতিদিনের ইটভাটায় কর্মরত অবস্থায় দুলাল ও শাজাহান এর কাছে হীরা চাঁদা দাবি করে। তারা দুজন চাঁদা না দেওয়ায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। আহত অবস্থায় দুজনকে হাটুরিয়া বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থা অবনতি হলে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। চিকিৎসাধীন অবস্থায় দুলাল (৩৫) দুপুর দেড়টার দিকে মারা যায় (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। নিহত দিনমজুরে হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সিরাজ প্রামাণিকের ছেলে। (মাদকাসক্ত যুবক) হীরা পার্শ্ববর্তী জগন্নাথপুর গ্রামের আরশেদ বিডিআরের ছেলে। এ ব্যাপারে বেড়া থানার ওসির সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...