রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলায় ৫০ লিটার দেশীয় মদসহ ৫ ক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার মাইঝাইল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন, উপজেলার মুকিমপুর গ্রামের মৃত বাহাজ আলী মোল্লার ছেলে জাবেদ আলী (৫৫), আগুরিয়া দক্ষিণ পাড়ার মোঃ সরকারের ছেলে আলী সরকার (৩৮), রাজাপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল বারেক (৩২), মাইঝাইল গ্রামের রাম চন্দ্রের ছেলে সুব্রত (২৫) ও গইটাপাড়ার শহিদুল ইসলামের ছেলে মো. আরিফ (১৮)। সিরাজগঞ্জ ডিবি পুলিশ এদেরকে গ্রেফতার করে। ডিবি পুলিশের অভিযানে মাইঝাইল গ্রামের মৃত নির্মল ঘোষের স্ত্রী রিনা ঘোষ দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে অবৈধভাবে দেশীয় তৈরি মদ বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে ৫০ লিটার মদসহ ৫ ক্রেতাকে আটক করা হয়। তবে এ সময় রিনা ঘোষ পালিয়ে যায়।

বেলকুচি থানার এস.আই ফয়সাল হোসেন নিশ্চিত করে জানান, এদের নামে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...