বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের বেলকুচিতে ৭বছরের এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে আব্দুল মান্নান সুত্তার (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চর নিশিবয়ড়া গ্রামে আব্দুল মান্নান সুত্তারের প্রতিবেশি আলমগীরের বাড়ীতে মোবাইলে গান দেখানোর কথা বলে ৭ বছরের মেয়ে শিশুকে যৌন হয়রানি করে। আব্দুল মান্নান সুত্তার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে তারই প্রতিবেশির ৭ বছরের মেয়ে শিশুকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চর নিশিবয়ড়া গ্রামের মান্নান সুতারের প্রতিবেশি আলমগীরের বাড়িতে ঐ ৭ বছরের শিশু মেয়েটিকে মোবাইলে গান দেখানোর কথা বলে যৌন হয়রানি করে। প্রত্যক্ষদর্শী আলমগীরের স্ত্রী সাথী খাতুন জানায়, আমি বাসায় ছিলাম না। দুপুরে বাসায় এসে দেখি আমার আঙ্গিনায় রান্না করার জায়গাতে প্রতিবেশি মান্নান সুত্তার মেয়েটিকে মোবাইল হাতে দিয়ে আপত্তিকর অবস্থা বসে আছে। এটা দেখে আমি মেয়েটিকে বলি, তুমি বাড়িতে চলে যাও। তখন মান্নান সুত্তার আমার উপস্থিতি টের পেয়ে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার সময় হাতে লাঠি নিয়ে মান্নান শিশুটিকে বলে যদি কাউকে বলে দিস তাহলে তোকে মার দেব। তখন আমি শিশু মেয়েটির মাকে ঢেকে বলি আপনার মেয়ের সমস্যা হয়েছে। আপনি ওর কাছ থেকে শুনে নিন। ভুক্তভোগীর মা জানায়, সাথীর কথা শুনে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করি মান্নান সুত্তার কি তোমার সাথে কোন খারাপ কিছু করেছে। তখন আমার ছোট্ট মেয়ে কেঁদে দিয়ে বলে আমাকে মান্নান আপত্তিকর জায়গায় আঙ্গুল দিয়েছে। আমার খুব ব্যাথা করছে। ও বলেছে আমি যদি কাউকে বলে দেই তাহলে আমাকে মারবে। আমি ঐ মানুষ রুপি জানোয়ারের উপযুক্ত শাস্তি চাই। এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সম্পর্কে মৌখিক ভাবে অবহিত হয়েছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।   আরো খবরঃ বেলকুচির দৌলতপুর ইউপি’র ২টি ওয়ার্ড লকডাউন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...