প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও দূষণমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন।
আজ নিজ কার্যালয়ে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারদিকে প্রবাহমান নদনদী পুনরুদ্ধার এবং রাজধানীকে ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথ চালু সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের প্রকল্প এবং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে।’
শেখ হাসিনা বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন মন্ত্রনালয় বৃত্তাকার নদীপথ চালু করবে এবং তা টঙ্গী, আশুলিয়া, আমিনবাজার, সদরঘাট, ফতুল্লা, কাঁচপুরকে সংযুক্ত করবে।
বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইস্টার্ন বাইপাস’সহ ঢাকা মহানগরীকে ঘিরে চারলেন বিশিষ্ট সার্কুলার সড়ক নির্মাণ করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সার্কুলার সড়ক নির্মাণের বিষয়টি সমন্বয় করবে।
সার্কুলার সড়ক ও নৌপথ চালুর ফলে মানুষ ও পণ্য পরিবহন সহজতর হবে।
অন্যান্যের মধ্যে- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৈঠকে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মন্ত্রীপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভুঁইয়া, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবদুস সোবহান শিকদার ও প্রেস সচিব একে এম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন। খবরঃ বাসস
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
