সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ শুক্রবার সকালে শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী ক্লাব প্রগতি সংঘের সভাপতি, একতা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী, শাহজাদপুর তাঁতবস্ত্র সমিতির সাধারণ সম্পাদক, একতা উন্নয়ন সংস্থার সভাপতি, শাহজাদপুর ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের অন্যতম সদস্য, দেশীয় তাঁতবস্ত্র রফতানীকারক, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ ব্যবসায়ী নেতা এনামুল হাসান মোজমাল (৪০) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। আগামীকাল শনিবার সকাল ১০ টায় উপজেলার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য তার যানাজার নামাজ শেষে ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ সন্তান মোরসালিন (৮), ইয়াদ (৩)সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অপরদিকে, শাহজাদপুরের সাবেক এমসিএ এ্যাড.আব্দুর রহমানের মেয়ে, শাহজাদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুবে সোবহান শেখ সজল মিন্টু ও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের বোন, সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তানিয়া তাপসী (৩২) অসুস্থতাজনিত কারণে বগুড়া জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। আজ বাদ আছর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে মরহুমার নামাজে যানাজা শেষে পৌর এলাকার কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্বামী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, একই দিনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এনামুল হাসান মোজমাল ও প্রভাষক তানিয়া তাপসীর অকাল মৃত্যুতে শাহজাদপুরবাসী শোকাভিভূত হয়ে পড়েছে। এ দু’জনের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু) ও আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, আ.লীগ নেতা মামুনর রশীদ লিয়াকত, বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যাবসায়ীক, স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সুধীবৃন্দসহ শাহজাদপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, অতঃপর…

বাংলাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, অতঃপর…

দু’জনের বাড়ি একই ইউনিয়নে। বাড়িতে যাওয়া-আসার সুবাধেই প্রেমিকার সাথে পরিচয় হয় প্রেমিকের। একপর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমে...