রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
polls_Rain_1532_714892_poll_xlarge মো:মামুন বিশ্বাস,শাহজাদপুর সংবাদ ডটকমঃ বৈরি আবহাওয়া আর দফায় দফায় বৃষ্টিতে দেশের অন্যতম ও উত্তরাঞ্চলের সর্ববৃহৎ তাঁতবস্ত্র বিক্রয়ের হাট শাহজাদপুর কাপড়ের হাটে দেশীয় তাঁতে তৈরি তাঁতবস্ত্রের বেচাকেনায় মারাত্বক ধ্বস নেমেছে।ফলে দেশের তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ তাঁতশিল্পসমৃদ্ধ পাবনা-সিরাজগঞ্জের তাঁতীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বেচাকেনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসায় কয়েক দিনে তাঁতীরা চোখে সর্ষের ফুল দেখছে। বৈরি আবহাওয়া আর দফায় দফায় বুষ্টিতে তাঁতবস্ত্র উৎপাদনের প্রধান উপকরণ সূতা প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে তাঁতবস্ত্র উৎপাদন করে কাপড়ের হাটে পৌছানো পর্যন্ত সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এতে একদিকে শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জ জেলার যেমন অগণিত তাঁত শ্রমিকদের বেকার বসে থাকতে হচ্ছে,অন্যদিকে উৎপাদিত তাঁতবস্ত্র বিক্রয় করতে না পারায় তাঁতসমৃদ্ধ এ জনপদের লক্ষ লক্ষ তাঁতীরা পড়েছে মহাবিপাকে।ফলে শাহজাদপুরসহ পাবনা-সিরাজগঞ্জ জেলার লক্ষ লক্ষ তাঁতীরা দিশেহারা হয়ে পড়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজাদপুরে মঙ্গলবার বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হ...