রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
shek hasina1_25719 শাহজাদপুর সংবাদ ডটকমঃ “বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে । কিন্তু আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট মানুষের জীবন নিয়ে খেলেছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিএনপি জামায়াতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, “বিএনপির জন্মই হয়েছে মানুষের রক্তের স্রোতের ওপর। সেই বিএনপি জামায়াতকে নিয়ে দেশে তাণ্ডব চালিয়েছে। তারা আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে খেলেছে। প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বারবার এ দেশের ওপর এই আঘাত কেন? জামায়াত-শিবির তাদের কাজই তো হত্যাযঞ্জ চালানো। ৭১ সালেও তারা তাই করেছে। তিনি বলেন, “রক্তের ওপর পা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। তাদের জন্ম রক্ত দিয়ে। মানুষকে হত্যা করে আন্দোলন হয় না। মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে উল্লাসিত হবেন না। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষ শান্তি চায়। আমরা চাই মানুষ স্বস্তিতে বসবাস করুক। ক্ষমতা আমার কাছে ভোগবিলাসের বস্তু নয়। এ দেশের মানুষের জন্য কাজ করে যাব সেটিই আমার চাওয়া। তিনি বলেন, “আমাদের একটাই লক্ষ্য দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবো। সেই দেশ বারবার রক্তাক্ত হবে সেটি চাই না। দেশবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।       শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৩.০৮.২০১৪

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...