রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ বুধবার শাহজাদপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে বর্ণাঢ্য কর্মসূচীর শুভসূচনা ঘটে। এ সময় দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, স্থানীয় আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। সেখানে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সজল মিন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মামুনর রশিদ লিয়াকত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসলাম আলী (সিনিয়র), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ প্রতীক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জহরলাল, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নেছারুল হক, ইমদাদুল হক, সাবেক ছাত্রনেতা জেম, ছাত্রলীগ নেতা মামুন, তারিকুল, কামরুল,নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে পৌর ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পৌর ছাত্রলীগের উদ্যোগে গভীর রাত পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুগ্ম-আহবায়ক নেছারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা,পাবনা ও স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...