বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
আম একটি মৌসুমি ফল। কাঁচা কিংবা পাকা দুইভাবেই আম খাওয়া যায়। কাঁচা আমের আচার, ভর্তা, জুস, ডাল কিংবা তরকারির সঙ্গে দেয়া ইত্যাদি নানাভাবে আমের স্বাদ উপভোগ করেন সবাই। তাছাড়াও গরমকালে বাঙালির পছন্দের খাবারের অনেক রেসিপি সাজানো থাকে কাঁচা আম দিয়ে। তবে বছরজুড়ে এই কাঁচা আম পাওয়া সম্ভব হয়না। কাঁচা আম পেকে গেলে সেই স্বাদ আর থাকে না। তখন স্বাদে আসে ভিন্নতা। তবে আপনি চাইলে কাঁচা আম বছরব্যাপী সংরক্ষণ করে রাখতে পারেন। এই সংরক্ষণের পদ্ধতি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত এবং সহজ। উপকরণও পাওয়া যাবে হাতের নাগালেই। চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা আম সংরক্ষণের পদ্ধতিটি- যা যা লাগবে পরিমাণ মতো পানি, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ভিনেগার। পদ্ধতি প্রথমে কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে নিন। তারপর আম থেকে খোসা ছাড়িয়ে আবার ধুয়ে নিন। এবার পছন্দমতো আকৃতিতে আমগুলো টুকরো করে নিন। অবশ্যই আমের ভেতরের বীচি ও পাতলা সাদা কাগজের মতো অংশটি ফেলে দিন। এরপর অন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি, হাফ টেবিল চামচ চিনি এবং হাফ টেবিল চামচ ভিনেগার একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে আমের টুকরোগুলো আধা ঘণ্টার মতো ভিজিয়ে রাখুন। ভেজানো হয়ে গেলে আমগুলো থেকে ছাঁকনির মাধ্যমে পানি ঝরিয়ে নিন। এবার টিস্যু দিয়ে আমের টুকরোগুলো আবারো ভালোভাবে মুছে নিন। এবার একটি প্লেটে আমের টুকরোগুলো ছড়িয়ে দিন। যাতে এতে একদমই পানি না থাকে। পানি শুষে গেলে এভাবেই আমগুলো ডিপ ফ্রিজে দুই ঘণ্টার জন্য রেখে দিন। এবার আমগুলো বের করে পছন্দের বক্সে সাজিয়ে নিন। তারপর আবার ডিপ ফ্রিজে রেখে দিন। ব্যস, এই পদ্ধতিতে পুরো এক বছরের জন্য আপনি কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। তাও এর স্বাদ ও গন্ধ ঠিক রেখে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...