রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Sirajgonj photo-21-07-15 (2)চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সড়ক পরিবহণ ও সেতু বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের দুর্ঘটনা এলাকা পরিদর্শন কালে বলেছেন, দুর্ঘটনা রোধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ৪টি রোড ডিভাইডার নির্মাণ করা হবে। আগামী কোরবানী ঈদের আগেই মুলিবাড়ী, সীমান্ত বাজার, নলকা ও বানিয়াগাঁতী পয়েন্টে এ ডিভাইডার নির্মাণ সম্পন্ন হবে। মহাসড়কটি ফোরলেন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে জয়দেবপুর-এলেঙ্গা ৭০ কিঃমিঃ মহাসড়ক ফোরলেনের কাজ শুরু করা হবে। পরবর্তীতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ অন্যান্য রাস্তায় ফোরলেনের আওতায় আনা হবে।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী দুর্ঘটনাস্থল পরিদর্শণকালে সাংবাদিকদের আলাপকালে মন্ত্রী বলেন, মহাসড়ক ঠিক আছে, তবে বেপরোয়াভাবে গাড়ী চালানো, ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ী চালানো ও ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনাগুলো ঘটতে পারে। দুরপাল্লার গাড়ীতে দু’জন করে চালক রাখার জন্য তিনি মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান।

মহাসড়কে বিলবোর্ড অপসারণের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, কিছু সন্ত্রাসী-চাঁদাবাজ মন্ত্রী-এমপিদের ছবি ব্যবহার করে মহাসড়কে বিলবোর্ড লাগিয়ে মনে করেন মুই কি হনু রে’। এই সকল বিলবোর্ডের কারণে চালকদের দৃষ্টিভ্রম হয়। মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটি, সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোরিক্সা ও ইজি বাইক চলাচল বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ, সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...