রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
BAU JCD Worker Arrest Pic2 BAU JCD Worker Arrest Pic1 মো: আব্দুর রহমান, বাকৃবি সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফেসবুকে কটূক্তি করায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)  ছাত্রদলের কর্মী এএম শোয়াইবকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান অনুষদের  সামনে থেকে তাকে আটক করে পুলিশ। জানা গেছে, সম্প্রতি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রাামীণ সমাজবিজ্ঞান  অনুষদের ফাইনাল বর্ষের পরীক্ষার্থী এএম শোয়াইব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে রবিবার সকাল থেকে তাকে  মারধর করার জন্য ঐ অনুষদে জড়ো হতে থাকে। বিষয়টি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ পুলিশকে  অবহিত করেন। পরে শোয়াইবের পরীক্ষা শেষ হলে তাকে আটক করে পুলিশ ভ্যানে থানায় নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করায়  তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরে ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা  বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে শোয়াইবের ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ কাজটি করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন। উল্লেখ্য, শায়াইব ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনের সমর্থক।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...