বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালনকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ বলেন, 'অসাম্প্রদায়িক বাংলাদেশে এক শ্রেণির ধর্মান্ধ মৌলবাদী সাম্প্রদায়িক চিন্তার মানুষেরা বঙ্গবন্ধু'র প্রতিকৃতি বিনষ্ট তথা অবমাননার যে প্রয়াস দেখিয়েছেন তা মেনে নেয়ার মত নয়। বঙ্গবন্ধু'কে অবমাননা করা বাংলাদেশকে অস্বীকার করার সামিল। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি এবং এ সকল সাম্প্রদায়িক শক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য সকলকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের পাশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষের নেতৃত্বে পালিত মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ার, রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস, সংগীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায়, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারসহ বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন । রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ'র জনসংযোগ কর্মকর্তা মোঃ শাহ্ আলী এসব তথ্য জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

সম্পাদকীয়

রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি

২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...