রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
অতৃপ্ত চোখে বিদায় বলেছি’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার তিন দিনের মাথায় সত্যি সত্যিই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন কলেজশিক্ষার্থী সাজিউর রহমান সাজিদ (২১)। তাঁর চিরবিদায়ে সঙ্গী হয়েছেন শৈশবের সহপাঠী ও বন্ধু আল মোহাইমিন সিয়াম (২০)। শুক্রবার বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে নৌকাডুবিতে মারা গেছেন এই দুই তরুণ। মারা যাওয়া সাজিউর রহমান বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন। মোহাইমিন সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়া শহরের উপশহর নিশিন্দারা এলাকার মৃত সিকান্দার আলী সরদারের ছেলে। আর সাজিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফেসবুক স্ট্যাটাসে সাজিউর রহমান লেখেন, ‘ডুবে গেছে সে সূর্য/ যে আলোয় তোমায় চেয়েছি/ অতৃপ্ত চোখে বিদায় বলেছি।’ সেই স্ট্যাটাসের পর জীবন থেকেই বিদায় নিলেন সাজিদ ও তাঁর বন্ধু সিয়াম। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পলাশবাড়ী উপজেলায় সিয়ামের নানাবাড়ি। সেই বাড়িতে তাঁরা কয়েকজন বন্ধু মিলে বেড়াতে যান। বাড়ির পাশে নদীতে গোসল করতে নামেন তাঁরা। প্রবল স্রোতে সিয়াম ও সাজিদ নিখোঁজ হন। অন্যরা তীরে উঠে আসেন। পরে ভাটি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। সাজিদ ও সিয়াম দুজনই পড়তেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজে। এসএসসি পাসের পর দুজনই সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন। সেখান থেকে এইচএসসি পাসের পর সিয়াম ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর সাজিদ দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ওই দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, বিকেলে দুই তরুণের লাশ তাঁদের পরিবারের সদস্যরা থানা থেকে নিয়ে গেছেন। তথ্য সুত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...