রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
গতকাল ১৫ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ বুধবার সিরাজগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক যুগের কথা’ পত্রিকায়, ‘দৈনিক যমুনা প্রবাহ’ পত্রিকায় ও আজ (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক কলম সৈনিক’ পত্রিকায় ‘শাহজাদপুরে বিধবার সম্পত্তি দখল নিল এমপি’র জামাতা’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ করেছেন সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আল মামুন রানা। প্রতিবাদ পত্রে তিনি জানিয়েছেন সংবাদটি সম্পূর্ণ মিথা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও চরম মানহানীকর। প্রকাশিত সংবাদে তাকে ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাসিবুর রহমান স্বপন মহোদয়কে জড়িয়ে তাদের বক্তব্য ছাড়াই একটি মহল সাংবাদিককে ভূল তথ্য দিয়ে একপেশে সংবাদ প্রকাশ করিয়েছে মর্মে প্রতিবাদ পত্রে উল্লেখ করেছেন। প্রতিবাদ পত্রে তিনি আরও উল্লেখ করেছেন,‘ উল্লেখিত নালিশী সম্পত্তির মালিকানা নিয়ে বিজ্ঞ আদালতে উভয় পক্ষের মধ্যেই একাধিক মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত মালিকানার বিষয়ে ফয়সালা না দেওয়া পর্যন্ত নালিশী সম্পত্তির প্রকৃত মালিক আসলে কে? সে বিষয়টি কোন পক্ষেরই দাবী করা যুক্তিযুক্ত ও সমীচীন নয় বলে মনে করি। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।’ প্রতিবাদকারী, মোঃ আল মামুন রানা সভাপতি সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি শাহজাদপুর, সিরাজগঞ্জ।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...