শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
পাকিস্তানের করাচিতে সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার একটি র‌্যালিতে এ হামলার ঘটনা ঘটে। ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের একবছর পূর্তির দিনে এই হামলার ঘটনা ঘটলো। প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী সিন্ধুদেশ রেভল্যুশনারী আর্মি (এসআরএ) এ হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা বেশ সক্রিয় রয়েছে। সিন্ধুদেশ রেভল্যুশনারী আর্মি (এসআরএ) গত জুনেও তিনটি হামলায় ৬ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছিল। এই গোষ্ঠীটি পাকিস্তান ফেডারেশন থেকে সিন্ধু প্রদেশের বিচ্ছিন্নতা দাবি করে আসছে। করাচির পুলিশ প্রধান গুলাম নবী মেমন বলেন, র‌্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০

সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত...

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

স্বাস্থ্য

করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সা...

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

অপরাধ

শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন

ডেস্ক নিউজঃ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ দৈ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়