রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জাতীয় দলের পাঁচজন সিনিয়র ক্রিকেটারকে একসাথে পঞ্চপান্ডব বলা হয়। বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে তাদের অবদান অপরিসীম। বাংলাদেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলিকে এই পাঁচ জনের মধ্যে থেকে একজনকে বেছে নেয়ার সুযোগ দেয়া হলে তিনি বেছে নেন সাকিব আল হাসানকে। ক্রিকাড্ডার ফেসবুক লাইভে আকবরকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সিনিয়র পাঁচ ক্রিকেটারের যেকোন একজনের সাথে এক ঘণ্টা সময় কাটানোর সুযোগ দেয়া হলে তিনি কাকে বেছে নেবেন। যুবদলের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ড সাকিবকেই বেছে নিয়েছেন। সাকিবকে নেওয়ার পেছনের যুক্তিও বলেছেন তিনি, ‘সাকিব ভাইকে। কারণ আমি তার ব্যাপারে যতটুকু শুনেছি, তিনি তার আবেগ সেভাবে প্রকাশ করেন না। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেন। সাকিব ভাই একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার কাছে যদি আমি এক ঘণ্টা কিছু জানতে পারি সেটা অনেক ভালো একটা বিষয় হবে।’ আকবর নিজে একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন উইকেটরক্ষক খেলেছেন। নিজ দেশের মধ্যে তার প্রিয় উইকেটরক্ষক কে- এই প্রশ্নেরও মুখোমুখি হতে হয় আকবরকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকই তার প্রিয় বলে জানান তিনি। তবে মুশফিকের উইকেটরক্ষণ বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে। একজন উইকেটরক্ষক হিসাবে সেসবেরও উত্তর দেন এই তরুণ ক্রিকেটার। আকবরের ভাষায়, ‘মুশফিক ভাই। উইকেটরক্ষকদের কাজটা এরকম যে তার কাছে একটা ক্যাচ গেলেই মানুষ ভাবে, আরেহ ও তো এটা ধরবেই, বল ধরায় তো ওর কাজ! হাতে এত বড় একটা গ্লাভস আছে তো সে ধরবেই। কিন্তু মানুষ মাত্রই ভুল হতেই পারে। আমরা এতো অনুশীলন করি তারপরেও ম্যাচে উনিশ-বিশ হয়েই যায়। এটা খুব স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করি। মিস হওয়াটা ক্রিকেটের অংশ।’ তিনি আরও বলেন, ‘মুশফিক তার কাজের প্রতি যেমন অনুরাগী, যদি পরিশ্রমী ক্রিকেটারদের তালিকা করা হলে তারমধ্যে শুরুতে উনি থাকবেন। সেই কারণেই আমি মুশফিক ভাইকে পছন্দ করি।’ উল্লেখ্য, আকবরের প্রিয় উইকেটরক্ষক হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও বর্তমানে দলটার কোচ মার্ক বাউচার। নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন সূত্রঃ বিডি ক্রিকটাইম

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...