মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু (বিশেষ পিপি, নারী ও শিশু) তরুণ যুবলীগ নেতা রাজীব শেখসহ এলাকার এক ঝাঁক তরুণ মুজিব সৈনিকদের সাথে নিয়ে সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করতে, বর্তমান সফল সরকারের উন্নয়নের চিত্র ঘরে ঘরে তুলে ধরতে, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার ভোট ব্যাংক বৃদ্ধি করতে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরসহ ১৩ টি ইউনিয়নের বিভিন্ন দুর্গম পল্লীর ঘরে ঘরে নিরলসভাবে ছুঁটে চলেছেন দিনের পর দিন। তিনি মুজিবীয় তরুণদের নিয়ে নিয়মিত শাহজাদপুরের বিভিন্ন দুর্গম পল্লী অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের উঠানে, উঠানে, ঘরে ঘরে, দ্বারে দ্বারে গিয়ে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের জীবন জীবীকা, সুবিধা, অসুবিধা, এলাকার সমস্যা, সম্ভাবনাসহ চির অবহেলিত জনমানুষের বুকে চেপে রাখা, অব্যাক্ত কথাগুলো মনপ্রাণে শুনে চলেছেন এবং সদাসর্বদা তাদের পাশে দাঁড়াচ্ছেন। শাহজাদপুরে অনার্স কোর্স চালুকরণ, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ খাতের উন্নয়ন, কোর্ট চালুকরণের মাধ্যমে স্থানীয় বিচার প্রত্যাশী জনমানুষের আকাঙ্খা পূরণ, পৌরসদরে হাসপাতাল নির্মাণের মাধ্যমে স্বাস্থ্যখাতে সেবা প্রত্যাশী জনগণের প্রত্যাশা পূরণ, এলাকার শত শত শিক্ষিত যুবককে বিনা পয়সায় চাকুরি প্রদানসহ বহুমুখী উন্নয়নে নিঃস্বার্থ ভাবে নিজেকে সম্পৃক্তকরণ ও আত্মনিয়োগের মাধ্যমে স্থানীয় খেটে খাওয়া মেহনতি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একের পর এক পূরণ করে চলেছেন। সেইসাথে তিনি স্থানীয়ভাবে মুজিবীয় আদর্শে উদ্বুদ্ধ একটি সুস্থ্য, সুন্দর, সভ্য, স্বশিক্ষিত, প্রশিক্ষিত, শান্তিপ্রিয় সমাজ ব্যবস্থা চালুকরণে ও সমাজ ব্যবস্থার সার্বিক উন্নয়নে যোগ্য নেতা রূপে বলিষ্ঠ, যুগোপযোগী, আধুনিক ও কার্যকর ভূমিকা পালন করে চলেছেন। সৎ আদর্শে আদর্শিত, নির্মোহ গুণে গুনান্বিত স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ইতিমধ্যেই স্বগুণে প্রান্তিক পর্যায়ের জনমানুষের মণিকোঠায় কাঙ্খিত নেতার আসনে আসীনে সক্ষম হয়েছেন। আজ (বৃহস্পতিবার) রাতে একান্ত এক সাক্ষাতকারে 'মানুষকে শুধু দিয়েই চলেছেন, তাদের কাছে আপনার প্রত্যাশা কি?' এমন এক প্রশ্ন করা হলে শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা, জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু এ প্রতিনিধিকে বলেন,"দেশ ও দশের কল্যাণে, দেশকে এগিয়ে নিতে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান হয়েও যেখানে দিনরাত কাজ করে চলেছেন। সেখানে আমার মতো অতি সাধারণ মানুষের কোনো চাওয়া, পাওয়া থাকতে পারে না! তবে, নিজের জন্য নয়, দেশ ও দশের কল্যাণে, শাহজাদপুরবাসীর কল্যাণে নৌকায় ভোট চাই ও আপনাদের দোয়া ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চাই। "

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।