সোমবার, ২০ এপ্রিল ২০২৬
no_smoking ধূমপান পরিত্যাগ করা কি কঠিন কিছু? ধূমপায়ীরা হয়তো বলবেন, অবশ্যই কঠিন। তাদের অনেকে ধূমপান ত্যাগের চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এর কারণ হলো- ধূমপান ত্যাগে সঠিক পদক্ষেপ না নেয়া। গবেষণায় দেখা গেছে, ধূমপান ত্যাগ করার জন্য যদি নিজ থেকে কিছু কৌশল রপ্ত করা যায়, তাহলে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই সফল হন। সেরকম কিছু কৌশল নিচে উল্লেখ করা হলো- ১. ধূমপানের পক্ষ ও বিপক্ষের যুক্তিগুলোর তালিকা তৈরি করুন। তালিকাটি পরিবারের সদস্য ও বন্ধুদের দেখান। অন্যদের যুক্তিগুলোও তালিকাতে যোগ করুন। নিশ্চিতভাবেই বিপক্ষ যুক্তির তালিকা বেশি হবে। ২. ধূমপানের ক্ষতিকর দিকগুলোর লম্বা তালিকা চোখের সামনেই রাখার ব্যবস্থা করুন। ৩. ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করুন এবং ধূমপান না করার ব্যাপারে নিজেকে উৎসাহিত করুন। ৪. ঠিক কোন কোন সময় আপনি ধূমপান করেন এবং তখন আপনি কী করেন, সেটি নোট করুন। পরবর্তী সময়ে ওই কাজ করার সময় আর ধূমপান করবেন না। সিগারেটের বদলে বাদাম, লজেন্স, চুইংগাম খেতে পারেন। ৫. এক মাস পরের একটি দিন ঠিক করুন। নিজেকে কথা দিন, ওই দিনের পর আর কখনও ধূমপান করবেন না। ৬. সিগারেট না কেনার কারণে প্রতিদিন যে টাকা জমবে তা একটি কাচের পাত্রে রাখুন, যাতে টাকাগুলো বাহির থেকে দেখা যায়। এক মাস পর ওই টাকায় প্রিয়জনকে সুন্দর কিছু দেয়ার পরিকল্পনা করুন। ৭. ধূমপানের সময় হলেই অন্যকিছুতে নিজেকে ব্যস্ত করে ফেলুন। গান শুনুন, কম্পিউটারে গেম খেলুন অথবা টবে লাগানো গাছের পরিচর্যা করুন। ৮. বাড়িতে ধূমপান নিষিদ্ধ করুন, এমনকি অতিথিদের বেলায়ও। ৯. নিজের অগ্রগতির প্রশংসা করুন এবং লক্ষ্য সম্পর্কে আরও স্থির হোন। পরিবারের সদস্যদের উৎসাহিত করতে বলুন। যেকোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে বড় বিষয় হলো ইচ্ছাশক্তি। ধূমপানের বিরুদ্ধে নিজের ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুলুন। আপনার জন্য অপেক্ষা করছে একটি সুস্থ ও সুখী জীবন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...