শাহজাদপুর সংবাদ ডটকম : পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনার ষষ্ঠ দিনে সনাক্ত হওয়া ধাতব বস্তুটিকে ঘিরেই চলছে উদ্ধার তৎপরতা। ডুবে যাওয়া লঞ্চের খোঁজে নদী অন্য স্থানে অনুসন্ধান অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।আজ রোববার এক সংবাদ সম্মেলনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এ কথা জানান। বেলা সোয়া ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাওয়া রেস্ট হাউসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক জানান, শনিবার দুপুরের পদ্মা নদীতে যে ধাতব বস্তুটি শনাক্ত হয়েছে তা ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর কি না তা শতভাগ নিশ্চিত হতে কাণ্ডারি-২ ও জরিপ-১০ নামের অনুসন্ধানী জাহাজ কাজ চালিয়ে যাবে।এছাড়া নৌবাহিনী, ফায়ার সার্ভিসকে অনুসন্ধান কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে তারা আর এ কার্যক্রমে যুক্ত থাকবেন না।অন্যান্য সব ধরনের অনুসন্ধান কার্যক্রম আপাতত পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
তিনি জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পদ্মা নদীর ৫০ বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হলেও ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটি সাতদিনেও শনাক্ত করতে পারেনি সমন্বিত উদ্ধারকারী দল।
সংবাদ সম্মেলনে নৌবাহিনীর কর্মকর্তা ও কান্ডারি-২ এর কমান্ডার মনজুরুল করিম চৌধুরী,ক্যাপ্টেন নজরুল ইসলাম,বিআইডব্লিউটিএর পরিচালক (সিএমপি) মো. হোসেনসহ সমন্বিত উদ্ধারকারী দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে অনুসন্ধান জাহাজ কাণ্ডারি-২-এর ইকো সাউন্ডারে পদ্মায় নিমজ্জিত একটি ধাতব বস্তুর সংকেত ধরা পড়ে। মাওয়া ঘাটের অদূরে, যেখানে এমএল পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়, তার কাছাকাছি জায়গায় ওই সংকেত পাওয়া যায়। 'বস্তুটি' আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বস্তুটি আদৌ পিনাক-৬ লঞ্চ কি-না, তা রোববার দুপুর পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি।গত সোমবার মুন্সীগঞ্জের মাওয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে পিনাক-৬ লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...
শাহজাদপুর
সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...
