রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদকঃ তামিম ইকবালের লাইভে আসছে চমকের পর চমক। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের পর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে যোগ দেবেন ভারত তথা বিশ্ব ক্রিকেটেরই অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। করোনার এই সময়টায় সবাই গৃহবন্দী। মানুষের এই অস্বস্তিকর মুহূর্তে একটু আনন্দ দিতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ সেশনের আয়োজন করেছেন জাতীয় দলের তারকা ওপেনার। শুরুটা হয়েছিল গত ২ মে (শনিবার)। সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভ সেশনের ব্যবস্থা করেছিলেন তামিম। মাঝের সময়টায় মুশফিকের পর মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা এবং তাসকিন আহমেদ-রুবেল হোসেনকে নিয়ে আরও তিনটি লাইভ আড্ডার ব্যবস্থা করেন দেশসেরা এই ওপেনার। সর্বশেষ তিনি নিয়ে এসেছিলেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক-হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন আর নাইমুর রহমান দুর্জয়কে। লাইভ সেশনে এক সপ্তাহ পেরুতেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যুক্ত হচ্ছেন তামিম। তামিমের লাইভে আজ (বুধবার) হাজির হবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে দশটায় এই ফেসবুক লাইভ শুরু হবে। এরই মধ্যে নতুন খবর, রোহিত শর্মা আসবেন পরের লাইভে। ভারতীয় এই ওপেনার তামিমের সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন ১৫ মে শুক্রবার রাত সাড়ে দশটায়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...