।।শুরু হলো পর নির্ভর জীবন যাত্রা।।
# ২৫ আগষ্ট শনিবার। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলো। সকালে ধরে নিয়ে কমোটে বসিয়ে দেয়া হলো। এরপর স্ত্রীর সহযোগিতায় প্রাতক্রিয়া সম্পন্ন শেষে ধরে নিয়ে আবার বিছানায় শোয়ানো হলো। এরপর থেকে পানি পানসহ সকালের নাস্তা দুপুরের রাতের খাবার স্ত্রীর হাতে চলতে থাকলো। বাসার সবাই চিন্তিত। আমার নাতনি অর্শা শুধু বিছানার পাশে এসে ঘুর ঘুর করে। সে গল্প করতে চায়, শুনতে চায়। সব সময় হাসিখুশী মুখ। মনের কষ্টটা মনে চেপে রেখেই ওর সাথে হাসতে গল্প করতে চেষ্টা করি। ছেলেরা তৎপর। কি করা যায় এ নিয়ে সবাই চিন্তিত।
অসুস্থ হওয়ার খবর পেয়ে ধানমন্ডি থেকে ছুটে এলো মুক্তিযোদ্ধার এক সন্তান ঢাকা হাইকোর্ট বারের এ্যডভোকেট সাইফুল আলম। ৯০'র দশক থেকে আজকের কাগজ নামক পত্রিকার সাথে আমরা যুক্ত ছিলাম। আজকের কাগজ বন্ধ হয়ে গেলে আমরা বিচ্ছিন্ন হয়ে পরি। কিন্তু আপদে বিপদে যোগাযোগের সূত্রটা কখনো ছিন্ন হয়নি।
বিকেলের দিকে এলেন পুরান ঢাকা এলাকার মুক্তিযোদ্ধা আজিজউদ্দিন আহমদ। আমরা "একাত্তরের মুক্তিযোদ্ধা" সংগঠনের সহযোদ্ধা সহকর্মী। সবার জন্য সব ক্ষেত্রে আজিজ ভাইয়ের সহমর্মিতা মনে রাখার মত। সবাই চিন্তিত কি করা যায়। ছেলেরা রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন হাসপাতালের সংশ্লিষ্ট অভিজ্ঞজনদের সাথে পরামর্শ করতে থাকে। পরিশেষে এ ধরনের রোগ নির্ণয়ের জন্য দুইজন নিউরো সার্জনের কাছে যাবার পরামর্শ পাওয়া যায়।
https://youtu.be/DAdtOahauD0
তাঁদের একজন হলেন এ্যাপোলো হাসপতালের সাথে সংশ্লিষ্ট নিউরো সার্জন ডাক্তার উত্তম কুমার সাহা, অপরজন হলেন আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডাঃ ফিরোজ আহমেদ কোরেশী। তাদের এপয়েন্মেন্ট এর জন্য প্রস্তুতি চলতে থাকে। পাশাপাশি দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতিও চলতে থাকে। এভাবেই নানা দুঃশ্চিন্তার মাঝেই কেটে যায় ২৬ ও ২৭ আগষ্ট রোববার-সোমবার দু'দিন। আমার শারীরিক অবস্থার অারো অবনতি ঘটে। দেশের বাইরে নেবার চিন্তা বাদ হয়ে যায়। ২৭ আগষ্ট রাতে এ্যাপোলো হাসপাতালের নিওরো সার্জন ডাক্তার উত্তম কুমার সাহার সাথে রোগী দেখানোর সময় মেলে ২৮ আগষ্ট সকাল ৮ টা ৩০ মিনিটে।
চলবে.....
বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার
প্রধান সম্পাদক
শাহজাদপুর সংবাদ ডট কম
তাং- ২১ সেপ্টেম্বর ২০১৮ খ্রীষ্টাব্দ,
০৬ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসার গল্প (পর্ব-১)
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত...
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সা...
অপরাধ
শাহজাদপুরে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন
ডেস্ক নিউজঃ গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও গোলাগুলির সময় গুলিবিদ্ধ দৈ...
