শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
image_150873.b0j4nizcuaaot52 জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতনে অবশেষে কিছুটা হলেও বাংলাদেশের কপাল থেকে চিন্তার ভাজ দূর হল। দলীয় ১৬৯ রানের মাথায় মাসাকাদজাকে ফেরালেন শফিউল ইসলাম। ব্যক্তিগত ৮২ রান করে আউট হলেন সিকান্দার রাজা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৭২ রান করেছে জিম্বাবুয়ে। ১৬০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮১ রান করা মাসাকাদজাকে এলবির ফাঁদে ফেলেন শফিউল। বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। ৩৯০ রানে পিছিয়ে থেকে তারা দিন শুরু করে। এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের জবাব দিতে নেমে আগের দিন দলীয় নয় রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন রুবেল হোসেন। তার ওভারের শেষে বলে সফরকারী ব্যাটসম্যান বিরান চারি শট খেলতে গেলে মুশফিকুর রহিমের ক্যাচে পরিণত হন। তবে আম্পায়ার প্রথমে আউট না দিলে মুশফিক রিভিউয়ের আবেদন জানান। পরে রিপ্লেতে আউট ধরা পড়লে টাইগারদের মুখে হাসি ফুটে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জিম্বাবুয়েকে। এর আগে স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে করেছে ৫০৩ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহকে ছাড়িয়ে যায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের দলীয় সর্বোচ্চ ৪৮৮ রানকে টপকে যায় মুশফিকবাহিনী। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান আসে ইমরুল কায়েসের ব্যাট থেকে। ১৩০ রান করেন তিনি। এছাড়া আরেক ওপেনার তামিম ইকবাল করেন দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান। সাকিব আল হাসান দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে করেন ৭১ রান। এছাড়া বড় সংগ্রহে ভূমিকা রাখেন মুমিনুল হক (৪৮ রান), রুবেল হোসেন (অপরাজিত ৪৫ রান) এবং শুভাগত হোম (৩৫ রান)। ইতোমধ্যেই স্বাগতিকরা ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে। সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটে এবং পরের টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...