সোমবার, ২০ এপ্রিল ২০২৬

mamun 2চৌহালী প্রতিনিধিঃ চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ অস্বীকার করে বিষয়টি উদ্যেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান।

অভিযোগ পত্রে জানা যায়, যমুনার ভাঙন কবলিত চৌহালীতে এডিপি (বিশেষ ও অতিরিক্ত কিস্তি) প্রকল্পের কাজ না করেই চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল-মামুনের টাকা উত্তোলন করা, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার ও ঢাকায় রেন্ট-এ-কার ব্যবসা এবং গ্রাম পুলিশদের ঈদ-উল-ফিতরের পুর্বে বেতন বোনাসের চেকে সাক্ষর না দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তদন্ত পূর্বক শাস্তি দাবি করে উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা সহ ৭ ইউপি চেয়ারম্যান সাক্ষরিত অভিযোগ পত্র রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাব সহ বিভিন্ন দফতরে গতকাল অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। অভিযোগ পত্র প্রেরণের সত্যতা স্বীকার করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী।

অন্যদিকে উপজেলার খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম গণি মোল্লা জানান, উপজেলা চেয়ারম্যান সরকারী গাড়ি ঢাকায় নিজস্ব কাজে ব্যবহার করেন, ভাঙন কবলিত এ উপজেলায় জরুরী মুহুর্তে তাকে পাওয়া যায়না, তিনি মাসের অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন। রোজার ঈদের আগে গ্রাম পুলিশদের বেতন-ভাতার বিলে সাক্ষর না করাসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত তিনি। এছাড়া তিনি এডিপি সহ বিভিন্ন প্রকল্পের কাজ না করেই ইচ্ছে মত বিল উত্তোলন করেন। এ বিষয়টি তদন্ত করতে উর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে।

চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) আব্দুল্লাহ আল মামুন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, চেয়ারম্যানরা তাদের এডিপি সহ বিভিন্ন প্রকল্পের কাজ না করেই বিল উত্তোলনে আমাকে চাপ সৃষ্টি করে, তাদের কাজ দেখে বিলে সই দেয়া হবে জানালে তারা জোট বদ্ধ হয়ে আমার বিরুদ্ধে উদ্যেশ্য প্রণোদিত ভাবে এ অপকর্মে লিপ্ত হয়েছে। সুষ্ঠ তদন্ত হলে আসল রহস্য বেড়িয়ে আসবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

পালিয়ে সিলেটে আটক সিরাজগঞ্জের প্রেমিক-প্রেমিকা

পালিয়েও শেষ রক্ষা হলো না প্রেমিকযুগলের। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হলো। সিরাজগঞ্জ থেকে পালিয়ে সিলেট চলে গিয়েছিলেন তার...

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

শাহজাদপুর

শাহজাদপুরে ৪ শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি: নগদ ৪৩ লাখ টাকা লুট

সিরাজগঞ্জ শাহজাদপুরের বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়সহ ৪টি শ্রমিক সংগঠনে দূর্ধর্ষ ডাকাতি...

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

বাংলাদেশ

টাঙ্গাইলে একই অনুষ্ঠানে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে!

যমজের সঙ্গে যমজের বিয়ের স্বপ্ন অনেকেই দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এল টাঙ্গাইল জেলার ভূঞাপুর থেকে। বিয়ে হয়েছে এই উপজ...