পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে অজ্ঞাত দুর্বৃত্তরা ০১৭১৩৭৪২৭১৪ ও ০১৭৬১৯০২৭৩২ নাম্বার থেকে একাধিকবার কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বিগত নির্বাচনে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে উল্লেখ করে দুর্বৃত্তরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। তারা আমার বাড়ির পাশে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে বলে জানায়। তবে বাড়ির বাইরে কাউকে পাওয়া যায়নি।
কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে একটি বিকাশ নম্বর দিয়ে সন্ধ্যার মধ্যে টাকা পাঠাতে বলে। নির্ধারিত সময়ে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।
তবে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
