রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Murti শাহজাদপুর সংবাদ ডটকম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চকচকে ধাতুর তৈরি রাধা-কৃষ্ণের মূর্তি স্বর্ণের বলে মোটা অঙ্কের টাকা হাতানোর পাঁয়তারা করা সঙ্ঘবদ্ধ একটি চক্রের সন্ধান পেয়েছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ। ক্রেতা সেজে মূর্তিসহ আলুকদিয়া আকন্দবাড়িয়ার নাজমুল হককে আটকের পর হকপাড়ার শাজাহানকেও গ্রেফতার করা হয়েছে। এদের দেয়া তথ্যের ভিত্তিতে বেলগাছির আরিবুল্লাহকে খুঁজতে শুরু করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। শনিবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া আকন্দবাড়িয়ার আবুল হোসেনের ছেলে নাজমুল হককে (৩৫) মূর্তিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, মূর্তিটি কয়েকদিন আগে আমারই সেজো ভাই আজিজুল হক আমাকে বিক্রি করতে দেন। পাওনা ৩০ হাজার টাকা আদায়ের জন্য মূর্তিটি বিক্রি করতে রাজি হই। খদ্দের খুঁজতে থাকি। ছানোয়ারকে বলি। দাম দেয়া হয় ৪০ লাখ টাকা। কয়েকজন খদ্দের গোপনে মূর্তিটি দেখে ফিরে গেছে। শনিবার রাতে কয়েকজন খদ্দের মূর্তিটি দেখছিলো। এমন সময় একদল পুলিশ গ্রেফতার করলো। মূর্তিটি সেজো ভাই আজিজুল পেয়েছে কোথায়? এ প্রশ্নেরও সরল জবাব দিয়েছেন নাজমুল হক। নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে গতরাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ডিবি পুলিশ চুয়াডাঙ্গা হকপাড়া থেকে শাজাহানকে গ্রেফতার করে। শাজাহান মূর্তিটি সোনার বলেই জানতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়ে বলেছেন, বেলগাছির আরিবুল্লাহ গোপনে মূর্তিটি বিক্রির জন্য দিয়েছিলো। আমি তা বিক্রির জন্য পূর্ব পরিচিত আকন্দবাড়িয়ার আজিজুলকে দিই। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই খালিদ, এসআই ইব্রাহিম ও এএসআই জগদীশ সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিসহ চক্রের সদস্যদের গ্রেফতার করেছেন। এসআই খালিদ বলেছেন, মূর্তিটি পালিশ দিয়ে চকচকে করে রাখা। শাদা চোখে দেখলে সোনার মতোই মনে হবে। উদ্ধারের পর স্বর্ণকার ডেকে পরীক্ষা করে আমরা নিশ্চিত হয়েছি ওটা কাশার তৈরি। মূল্য যতোই হোক, ওটা ওরা স্বর্ণের বলে মোটা অঙ্কের টাকায় বিক্রির জন্য খদ্দের খুঁজছিলো। এ ধরনের মূর্তি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতারণা করা হয়। মূর্তি নিয়ে প্রতারকচক্রের সন্ধান গোপনে পেয়েই অভিযান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধরে আইনে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...