মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস নির্ণায়ক ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ কাজে তারা ছয় সদস্যের কমিটিও গঠন করেছে। গতকাল গণস্বাস্থ্য কেন্দ্রকে তারা এ নিয়ে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে। এ কারণে নিজেদের উদ্যোগে ক্লিনিক্যাল ট্রায়ালে করোনা পরীক্ষা আপাতত করছে না গণস্বাস্থ্য কেন্দ্র। বঙ্গবন্ধু মেডিকেলের ‘ধীরগতি’র কারণে প্রতিষ্ঠানটি নিজস্ব উদ্যোগে বর্তমানের জটিল পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ বিনা খরচে রোগীর করোনা পরীক্ষা করার উদ্যোগ নিয়েছিল। এ প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল বিকালে জানান, বয়স্ক যেসব রোগী কোথাও করোনা পরীক্ষা করাতে পারছেন না, অথবা করোনা পরীক্ষায় যাদের একটিতে পজিটিভ ও আরেকটি নেগেটিভ এসেছে; এখন তৃতীয় পরীক্ষা কোথাও করাতে না পেরে চিকিৎসা করতে পারছেন না, তাদের আমরা পরীক্ষা করার চিন্তা করছিলাম। এ নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের কিছুটা আপত্তি আছে। তাছাড়া তারা যেহেতু কাজ শুরু করেছে, তাই আমরা আপাতত এ নিয়ে কাজ করছি না। তিনি বলেন, আমরা আমাদের উদ্ভাবিত কিটের ক্লিনিক্যাল ট্রায়াল থার্ড পার্টি ভেলিডেশন ছাড়া করতে পারি না। এ জন্য বিএসএমএমইউ দায়িত্বপ্রাপ্ত, তারাই কাজটি করবে এবং করছে। আমরা করলে তা অ্যাপ্রুভড টেস্ট না। বিএসএমএমইউ না বলা পর্যন্ত আমরা রোগীদেও সে নিশ্চয়তা দেব না। বিষয়টির ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, অনেকের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়, কিন্তু করোনা পরীক্ষা না করানোর কারণে তারা সেটি করতে পারছেন না। সেসব রোগীর সাহায্যের জন্যই মূলত আমাদের এ উদ্যোগ ছিল। পরীক্ষায় যাদের ফল নেগেটিভ আসবে, তারা চাইলে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিতে পারেন। তবে পজিটিভ রোগীদের আমরা বিশেষায়িত করোনা হাসপাতালগুলোতে পাঠিয়ে দিতাম। তবে আপাতত আমরা ‘স্লো’ গতিতে এগোচ্ছি।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...