শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
করোনা ভাইরাসের কারণে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে সব ধরনের ক্রিকেট স্থগিত ছিল। তবে সব শঙ্কা পেছনে ফেলে আবারও মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। তাই বাংলাদেশ দলও অপেক্ষায় রয়েছে ক্রিকেটে ফেরার। টাইগারদের শ্রীলঙ্কা সফরও প্রায় নিশ্চিত। তার জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হলে ডাক পাওয়া ক্রিকেটারদের আইসোলেশনে রেখে করোনা টেস্ট করানো হবে। সোমবার (১০ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তবে ক্যাম্প কবে থেকে শুরু হবে সেটা এখনো চূড়ান্ত করেনি বিসিবি। প্রধান নির্বাহী বলেন, 'জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে একটা অ্যাপসের অধীনে নিয়ে আসা হয়েছে কোভিড-১৯ ওয়েল বিং অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষন করছে আমদের মেডিক্যাল ডিপার্টমেন্ট। যখনই আমরা ক্যাম্পের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো, তাদেরকে আমরা আইসোলেশনে রেখে কোভিড টেস্টটা করবো। তারপর তাদের আবাসিক ক্যাম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। ' তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...