মোঃ মুমীদুজ্জামান জাহান:- কোরবানীর ঈদ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার ষাড় গরু প্রস্তুত করা হয়েছে। ভারত থেকে অবাধে গরু আসতে থাকায় শাহজাদপুরের গরুর মালিকেরা তাদের গরুর সঠিক দাম না পাওয়ার আশংকায় সংকিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই শাহজাদপুর, উল্লাপাড়াসহ আশেপাশের এলাকার গরুর হাটে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এসব হাটে ব্যাপারীদের ব্যাপক আগমন লক্ষ্য করা গেলেও তারা কাংখিত দাম না বলায় কৃষকেরা তাদের গরু বিক্রি করতে পারছে না। কৃষকদের অভিযোগ ভারত থেকে ব্যাপক হারে গরু আমদানীর ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার কায়েমপুর গ্রামের জহুরুল ইসলাম, সাইদুল ইলাম, মহির উদ্দিন, খলিল উদ্দিন, এম, এ আজম, মাকড়কোলা গ্রামের আব্দুর রহমানসহ অনেকেই বলেন, এক থেকে দেড় লাখ টাকা দামের গরু ৬০ থেকে ৮০ হাজার টাকার উপরে দাম উঠছে না। ব্যাপারীরা ভারতীয় গরুর ব্যাপক আমদানীর অজুহাতে দেশীজাতের এসব গরুর দাম অর্ধেকের নিচে বলছে। ফলে একটি গরুকে দুই বছরে যে পরিমান খৈল-ভুষি খাওয়ানো হয় তার দামই উঠছে না। ফলে কৃষকেরা তাদের কোরবানীর গরু বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা গবাদি পশুর জন্য বিখ্যাত হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের এ এলাকার গরুর ব্যাপক চাহিদা রয়েছে। এখানকার কৃষকেরা এ চাহিদা পূরণে এ বছর ২২ হাজার ষাড় গরু কোরবানীর ঈদে বিক্রির জন্য প্রস্তুত করেছে। হঠাৎ করে সরকারিভাবে ১০ লাখ ভারতীয় গরু আমদানীর ঘোষনা দেওয়ায় শাহজাদপুরের এসব গরুর দাম অর্ধেকে নেমে এসেছে। ফলে শাহজাপুরের গবাদি পশু পালনকারী কৃষকেরা তাদের প্রস্তুতকৃত গবাদিপশু নিয়ে চরম বিপাকে পরেছে। তারা অবিলম্বে ভারতীয় গরু আমদানী বন্ধের জোর দাবী জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
পৌর নির্বাচন
বেলকুচি পৌরসভা নির্বাচন
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার ছয়টি পৌরসভার মধ্যে বেলকুচি পৌরসভা...
অপরাধ
উল্লাপাড়ায় নেশার টাকা না পেয়ে তাঁত শ্রমিকের আত্মহত্যা
উল্লাপাড়া প্রতিনিধিঃ নেশার টাকা না দেওয়ায় আত্মহত্যা করেছে শান্তা ইসলাম (২৬) নামের এক তাঁ...
স্বাস্থ্য
করোনায় পুলিশে ২৪ ঘন্টায় আক্রান্তের রেকর্ড
ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলাদেশ পুলিশের আরও ৩২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুল...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
স্বাস্থ্য
করোনাভাইরাস: স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মারা গেছেন
করোনাভাইরাস (কোভিড-১৯) এর সঙ্গে প্রায় একমাস লড়াই করে শেষ পর্যন্ত মারা গেলেন স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান...
শাহজাদপুর
শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুরে আজ শুক্রবার সকালে বাবার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ পাখি খাতুন (৩০) নামের এক গৃহবধুর ম...
