রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
কামারখন্দ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাসীদের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য মাহবুুবুল আলম মিল্টন ৩৬ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত মিল্টন উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। তিনি জামতৈল ইউপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য থানা আওয়ামী লীগের নেতা ছিলেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার রাতে উপজেলা সদর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন মিল্টন। পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রীজ পার হওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ আলী জিন্না বাদি ৫ জনকে আসামী করে হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শাহজাদপুরে মঙ্গলবার বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে "রবীন্দ্রনাথের ভাষাচিন্তা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হ...