শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর শহরের দরগাহপাড়া মহল্লায় হযরত মখদুম শাহ দৌলা শহিদ ইয়ামেনী (রাঃ) এর মসজিদ প্রাঙ্গনে হযরত শামসুদ্দিন তাবরেজী (রাঃ) এর বাৎসরিক ওরশ ছিল সোমবার (২২ ফেব্রুয়ারি)। সন্ধার পর থেকেই শুরু হয় ওয়াজ মাহফিল, ধর্মপ্রাণ মুসল্লীরা ওয়াজ শোনার জন্য মসজিদ প্রাঙ্গনে জমায়েত ছিল। ঈশা’র নামাজের পর ওয়াজ মাহফিলের মাইকে পরবর্তী বক্তা হিসেবে ঘোষনা দেওয়া হয় শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ হোসেনের নাম। যথারীতি সহকারী কমিশনার মো: মাসুদ হোসেন উপস্থিত মুসল্লীদের সালাম জানিয়ে তার ওয়াজ শুরু করেন। প্রায় ১ঘন্টা তিনি ওয়াজ করেন, ওয়াজে তিনি পবিত্র আল কুরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস গ্রন্থের বিভিন্ন হাদিস বর্ণনা করেন। মো: মাসুদ হোসেন ওয়াজের বেশিরভাগ সময়ই তিনি সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনের বিভিন্ন অনুসরনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। তার সাবলীল ও সু-মধুর কন্ঠের ওয়াজ উপস্থিত মূসল্লীরা মন্ত্রমুগ্ধের মতো শোনেন। ওয়াজের মাধ্যমে তিনি নাগরিকদের বিভিন্ন ভালো কাজের উৎসাহ, মন্দ কাজে নিষেধ ও বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন শাহাজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত। মোঃ আব্দুল্লাহ নামের একজন মূসল্লী জানান, সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদ হোসেন অসাধারণ ওয়াজ করেছেন। তার ওয়াজ শুনে মনে হয়েছে যেনো কোন নিয়মিত বক্তার ওয়াজ শুনলাম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে প্রয়াত মোজমাল স্মরণে শোকর‌্যালি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ারস্থ ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন প্রগতি সংঘের উদ্যোগে প্র...

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

অপরাধ

শাহজাদপুরে স্বামী পরিত্যাক্তা মহিলাকে অপহরণ

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে স্বামী পরিত্যাক্তা দর্জি মহিলা অপহ...

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়