রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
রোববার ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এদিন (রবিবার) বিকালে শাহজাদপুর থানা চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদ মাহমুদ খানের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (ওপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস-চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু, শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ, এস আই খলিলুর রহমান, পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, পৌর কাউন্সিলর আল-মাহমুদ প্রাং, আছাব আলী, জহরলাল হোসেন, আফছার আলী প্রমূখ। আলোচনা সভা শেষে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...