মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর গ্রামে গত বছরের মত এবারও বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সৌহার্দ্যের এই ইফতার ও দোয়া মাহফিলে একত্রিত হয়েছিলেন সহস্রাধিক রোজাদার। আশপাশের ৭টি গ্রামের মানুষকেও এই ইফতার মাহফিলে দাওয়াত করা হয়।
তাঁত শিল্প সমৃদ্ধ গোপিনাথপুর গ্রামের কর্মব্যস্ত মানুষগুলোর খুব একটা সময় হয় না একত্রিত হয়ে কুশলাদি বিনিময়ের। সকলকে একত্রিত করে সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে গ্রামের কয়েকজন যুবক, সুধীসমাজের কয়েকজন প্রতিনিধি এবং ব্যবসায়ীদের উদ্যোগে গতবছর ঈদুল ফিতরের আগের দিন শেষ রোজায় আয়োজন করা হয়েছিল ইফতার ও দোয়া মাহফিলের। সেদিন ইফতারে শামিল হয়েছিলেন ৬শ’ মানুষ। ঐ মহতী উদ্যোগ প্রশংসিত হয় সর্বমহলে। আর এবার ব্যবসায়ী হাজী মজিবর রহমান, রেজাউল ব্যাপারী, হাজী নুরুল ইসলাম দয়াল, মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম, শিক্ষক রাসেল ভুঁইয়া, বাবু মির্জা, রমজান আলী শেখসহ গ্রামের বেশ কয়েকজন মুরুব্বি ২২ জুন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেন। তাদের এ আয়োজনে সহযোগিতা করেন গ্রামের ব্যবসায়ী মোশারফ হোসেন মিলন, ছানোয়ার ব্যাপারী, মেম্বর মাজেম ব্যাপারী, গোপালপুরের মাসুদ খান ও স্বপন মির্জা।
সূত্র: © সিরাজগঞ্জের খবর - facebook.com/Sirajganj24
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
অপরাধ
উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু
তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...
